পিরোজপুর প্রতিনিধি :
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জেলা প্রেস ক্লাব পিরোজপুর-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে শহরের পুরাতন কালেক্টরেট ভবনের ২৯ নম্বর কক্ষে জেলা প্রেস ক্লাবের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে জেলা জেলা প্রেসক্লাব পিরোজপুর এর সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন ফকির এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়,দ্বি-পিরোজপুর চেম্বার অব কমার্স ইন্ডাঃ লিঃ এর সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু,বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক,জেলা প্রেস ক্লাবের উপদেষ্টা গাজী কামরুজ্জামান শুভ্র।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম সোহেল বিল্লাহ কাজল, সহ-সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সহ-সভাপতি মুহাম্মদ নাসীর উদ্দিন,সহ-সভাপতি মিসেস হাসনেয়ারা হক, সহ-সভাপতি ও ‘পিরোজপুর কথা’র সম্পাদক ও প্রকাশক মোঃ জহিরুল হক টিটু, জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মামুন,দপ্তর সম্পাদক নকিব নাসিরুল্লাহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন জেলা প্রেস ক্লাব পিরোজপুরের সাধারণ সম্পাদক এস এম আবু জাফর।
ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মোনাজাত শেষে অতিথিবৃন্দ ও সংবাদকর্মীরা একসঙ্গে ইফতারে অংশ নেন।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।