বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

জেলা প্রেস ক্লাব পিরোজপুরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎

Reporter Name / ২৫ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি :

‎​ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জেলা প্রেস ক্লাব পিরোজপুর-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে শহরের পুরাতন কালেক্টরেট ভবনের ২৯ নম্বর কক্ষে জেলা প্রেস ক্লাবের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎দোয়া ও ইফতার মাহফিলে জেলা জেলা প্রেসক্লাব পিরোজপুর এর সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন ফকির এর সঞ্চালনায় ‎​অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়,দ্বি-পিরোজপুর চেম্বার অব কমার্স ইন্ডাঃ লিঃ এর সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু,বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক,জেলা প্রেস ক্লাবের উপদেষ্টা গাজী কামরুজ্জামান শুভ্র।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম সোহেল বিল্লাহ কাজল, সহ-সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সহ-সভাপতি মুহাম্মদ নাসীর উদ্দিন,সহ-সভাপতি মিসেস হাসনেয়ারা হক, সহ-সভাপতি ও ‘পিরোজপুর কথা’র সম্পাদক ও প্রকাশক মোঃ জহিরুল হক টিটু, জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মামুন,দপ্তর  সম্পাদক নকিব নাসিরুল্লাহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন জেলা প্রেস ক্লাব পিরোজপুরের সাধারণ সম্পাদক এস এম আবু জাফর।

‎​ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মোনাজাত শেষে অতিথিবৃন্দ ও সংবাদকর্মীরা একসঙ্গে ইফতারে অংশ নেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর