বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

আমিনুল ইসলাম এর কাব্যগ্রন্থ থেকে নেয়া কবিতার একাংশ “ঘৃণার আগুনের ছাই”

✔আমিনুল ইসলাম / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

আদর স্নেহ মমতা সম্মানে
– কাউকে করোনি না।
আমার জন্য রাখলে শুধু অভিশাপ আর ঘৃণা!
আমিতো চাইনি কিছু ;
তোমার নিজের ভালোর জন্য
বলেছি ফিরোনা পিছু।
পিছুপথ ও কিছু কথা কাজ
শুধুই টেনে ধরে।
এই টান থেকে মুক্তি না নিলে
বেঁচে থেকেই মানুষ মরে।
শাবনুর পাগলীর কথা মনে আছে নিশ্চয়ই?
আচ্ছা,দেখতেশুনতে বেশ
উজাড় করা বাতাসে দোলে-
কোহিনূর কালো কালো কেশ!
কালো কেশী শাবনূরে রুপের সাথে
শহুরে মেয়েরা ফেল!
কমন রুমে বান্ধবীরা মিলে –
শাবনুরকে নিয়ে কতো কথা!
নীলা আফসোস করে বলে মিতাকে,
ইস্ যদি শাবনুর পাগলীই না হতো
খারাপ না হতো মাথা!
কতো ছেলে যে ঘুরতো,
শাবনুরের পিছু পিছু।

আমাদের ভাগে থাকতো তখন-
এ গলির মাথামোটা কিছু।

পাগলী তবুও শহরজুড়ে ওকে নিয়ে কত কথা
আজো তবু ভাঙলো না শাবনুরের নীরবতা!
সাক্ষাৎকার নিতে গিয়ে মোস্তফা খেলো চড়!
পাগলের আবার সাক্ষাৎকার
এখান থেকে সর!
মোস্তফা সেদিন থেমে যাননি
মোড়লপনার কাছে।
তার ধারণা শাবনুরের জীবনে,
কিছুতো একটা আছে…!
এসপি সাহেব কেনো –
ওর ব্যপারে সবাইকে খেয়াল রাখতে বললেন?
সরকারি কক্ষ কেনোইবা ওর নামে বরাদ্দ করলেন!

বাকী অংশ পরের পর্বে….


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর