বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

‘জিয়ানগর উপজেলা’ পুনরায় নাম ফিরে পাওয়ায় বিএনপির আনন্দ মিছিলও মিষ্টি বিতরণ

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের জিয়ানগর উপজেলা’ পুনরায় নাম ফিরে পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপির নেতৃবৃন্দ।মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন এর নেতৃত্বে উপজেলা পরিষদ মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিল শেষে জিয়ানগর বাজারে ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন, জেলা যুবদলে সদস্য এস কে আল আমিন প্রমুখ।

২০ জানুয়ারী-২০২৫ তারিখে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১১৯তম বৈঠকে ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে ‘জিয়ানগর উপজেলা’ হিসেনে নামকরনের সিদ্ধান্ত গৃহীত হয়। ২০২৬ এর ২৪ ফেব্রুয়ারী উল্লেখিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে ‘জিয়ানগর উপজেলা’ হিসেনে নামকরন করা হয়। শুধু গেজেট প্রকাশিত হওয়া বাকি রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৯ জানুয়ারী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১১৩তম সভায় পিরোজপুরের ৭ম উপজেলা জিয়ানগরের নাম পরিবর্তন করে ইন্দুরকানী উপজেলা হিসেবে নাম করনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়, এবং পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি ২০১৭ ইং তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ (উপজেলা-১ শাখা) এর জারীকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ‘ইন্দুরকানী উপজেলা’ নামকরণ করা হয়।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর