বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

আমিনুল ইসলাম-এর কবিতা “যেরকমভাবে বেঁচে আছি”

Reporter Name / ১২৭ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

আমার আরাধনা ও নারীপ্রেম ভক্তির মাঝে বেজে ওঠে সাইরেন!
গভীর সমুদ্রের চেয়েও গভীর,
নারীর ঐ দেহের মধ্যে,মন মস্তকের মধ্যে ডুব দিয়ে দেখেছি-
ও গায়ে আমার কোনো ঘর বাড়ী নাই!
তোর কথায় জীবন বদল করে,
কোনো লাভ হয়নি আমার-বিশ্বাস কর ঝুমু
আমি ফিরে যেতে চাই সেই তপ্ত দুপুরবেলায়
যেখানে টিফিন আওয়ারের শেষে –
তালগাছ তলার কোনা থেকে
বড় মমতায় টিফিনের পরের
বাকী তিন পিরিয়ডের বইগুলো
তুই বুকে জড়িয়ে নিয়ে আসতি।
ভয় নাই,আমি তোকে আমার সঙ্গে
সঙ্গী হতে বলবো না-
শুধু একটা বার আমায় নিয়ে চল,
বল,নিবি কী আমায়…….!
তোকে এই কথাগুলো জানাবার –
কোনো ইচ্ছে ছিলো না আমার।
তবু বুকের মধ্যে ক্রমশ চেপে আসে শীত!
বিশ্বাস কর,গলা শুকিয়ে কাঠ হয়ে যায়
গভীর রাতে এরকম জলতেষ্টা আগে কখনো পায়নি এমন!
এ জীবন বয়ে চলতে চলতে ক্ষয়ে যাওয়া
বয়সের ক্যালেন্ডার থেকে একটি একটি করে দিন চলে যাচ্ছে -আর আমি তা দেখছি হা করে!
আজকাল শুকিয়ে যাওয়া হিজল গাছটাকে খুব বেশি মনে পরে-
রক্তকরবী আর লাল টকটকে জবা ফুলের গাছটা –
তোর সঙ্গে জেদ করে কেটে ফেলা
সেদিন ঠিক হয় নি আমার।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর