বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

রাজপথ ও সংসদে সোচ্চার থাকবে এনসিপি:নাহিদ ইসলাম

।।নিজস্ব প্রতিবেদক।। / ১৭ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই হত্যাকাণ্ড ও শরিফ ওসমান হাদি খুনের বিচার নিশ্চিত করার জন্য তাদের দল সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে।

আজ রোববার (১ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, সংসদ অধিবেশনে সংস্কার বাস্তবায়নের জন্য সংস্কার পরিষদ গঠন করে সদস্যদের শপথ নেওয়ার দাবি জানিয়েছে এনসিপি। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের সব অপকর্মকে বৈধতা দেওয়া রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকারকে জুলাই সংস্কার পরিষদের শপথ গ্রহণ নিশ্চিত করতে হবে। যে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের অপকর্ম ও জুলাই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তার অধীনে সংসদ শুরু হলে তা গ্রহণযোগ্য হবে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের ঐতিহাসিক অর্জন রক্ষায় ঐক্যবদ্ধ থেকে প্রতারণা ও গাদ্দারদের রাজনীতি বিতাড়িত করা হবে।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, যুবসমাজকে কর্মমুখী করতে বাংলাদেশের অর্থনীতিকে পুনর্গঠন করতে হবে। যুবশক্তির সাত দফা ইশতেহার বাস্তবায়ন হলে যুবসমাজ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

ইফতার অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব সাইফ মোস্তাফিজ, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুবশক্তির সদস্যসচিব জাহেদুল ইসলাম, ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান ও শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর