Headline
মাটির নিচ থেকে টিসিবি’র ১৪৪৪ লিটার তেল জব্দ
জামালপুরে একটি পরিত্যক্ত গোডাউন থেকে টিসিবি এক হাজার ৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছে প্রশাসন। এসময় দুইজনকে আটক করা হয়েছে।
আজ রোববার (১ মার্চ) বিকেলে জেলা শহরের বাগেরহাটা বটতলা এলাকার নূর রাইস মিলের পরিত্যক্ত গোডাউনে র্যাব -১৪, সিপিস-১ ও ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে তেলগুলো জব্দ করে।
র্যাব জানায়, গোপন খবরে বাগেরহাটা নূর রাইস মিলের পরিত্যক্ত গোডাউনে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল উদ্ধার করে জব্দ করা হয়।
এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর












