বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

নরসিংদী সহ সারাদেশে শিশু-কিশোরী ধর্ষণ ও হত্যার বিচার দাবি

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

‎নরসিংদীতে  কিশোরীকে ধর্ষণ ও  হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং সারাদেশে অব্যাহত নারী-শিশু নির্যাতন-ধর্ষণের দ্রুত বিচারের দাবি


‎নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী কিশোরীর পরিবার ধর্ষণের বিচারের আশায় স্থানীয় নেতাদের সহযোগিতা চায়। স্থানীয় বিএনপি নেতাদের কর্তৃক সালিশের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। সালিশ করায় অপরাধী ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিতে থাকে। এমন পরিস্থিতিতে মেয়েকে খালার বাড়িতে রাখতে যাচ্ছিলেন বাবা। পথে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নূরার নেতৃত্বে কয়েকজন কিশোরীটিকে অপহরণ করে নিয়ে যায়। তারপর কিশোরীটিকে আবারও ধর্ষণ করে হত্যা করার মতো বর্বরতম ঘটনা ঘটেছে। এছাড়াও সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ভোলায় বাক্‌প্রতিবন্ধী গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগসহ সারাদেশে বেশ কিছু ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে।

‎এর প্রেক্ষিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, “নরসিংদীর ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সাম্প্রতিক ঘটনাগুলো থেকে বোঝা যায়, এই দেশে নারী ও কিশোরীরা এখনো নিরাপদ নয়। জুলাই গণঅভ্যুত্থানে নারীদের গুরুত্বপূর্ণ ভুমিকা থাকলেও তারপর থেকেই নারীরা নানাভাবে ধর্ষণ, নিপীড়ন, লাঞ্ছনার শিকার হয়েছে। অন্তর্বর্তী সরকার সেসময় এসকল নিপীড়নের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নি।”

‎নেতৃবৃন্দ যুক্ত করেন, “আইন ও বিশেষ ট্রাইব্যুনাল থাকা সত্ত্বেও ধর্ষণ ও নারী নিপীড়ন প্রতিরোধ ও বিচার নিশ্চিত না হওয়ায় আইনের কঠোরতা কাগজেই সীমাবদ্ধ থাকছে। বিচারহীনতা ও দায়মুক্তির সংস্কৃতি এধরনের অপরাধপ্রবণতা বাড়াচ্ছে।”

‎তারা আরও বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতেও আমরা নারী নির্যাতনের ধারাবাহিক ঘটনা দেখছি। ধর্ষণ ও নারী নিপীড়নের মতো ঘটনার সাথে যুক্তদের রাজনৈতিকভাবে প্রশ্রয় দেওয়ার ঘটনারও পুনরাবৃত্তি হচ্ছে। আমাদের দেশের শাসকদের নারীদের দেখার দৃষ্টিভঙ্গী এবং সামাজিক পরিস্থিতিই নারী নিপীড়নের জন্য দায়ী। সকল সরকার দেশে মাদক, জুয়া, নারী বিরোধী নানা সাংস্কৃতিক আয়োজন উৎসাহিত করার মধ্য দিয়ে নারীদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করেছে। আমরা অবিলম্বে নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”



এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর