বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

লাল গোলাপ বেঁচে থাকুক

✔আমিনুল ইসলাম / ৬৪ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

শফিক রেহমান পদক নিবেন আর পকেট থেকে লাল গোলাপ বের করবেন না তা তো হয়ই না। যা ভেবেছিলাম!
আজ একুশে পদক গ্রহণ করার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গোলাপ উপহার দিয়েছেন শফিক রেহমান। তবে এমনও মনে হচ্ছিলো যে নিরাপত্তা ইস্যুতে সম্ভবত পকেটে ফুল রাখতে দেয়া হবে না। কিন্তু আমার সেই আশঙ্কা মিথ্যা প্রমাণ করে দিয়ে পকেট থেকে ঠিকই গোলাপ বের করেছেন। এটা গোলাপ নয় ভালোবাসা। গোলাপ ফুল উপহার দেয়ার চলটা উনি শুরু করেছিলেন টক শো অনুষ্ঠান লাল গোলাপ উপস্থাপনার সময় থেকে। পরে শফিক রেহমান এই কাজটা প্রায়ই করতেন। মানুষকে লাল গোলাপ উপহার দেয়া। প্রায় অভ্যাসের পর্যায়ে নিয়ে গেছেন। এরকম একটা সুন্দর অভ্যাস আমাদের আশেপাশে সচারাচর আর কাউকে করতে দেখিনি। আমাদের এখানে ভালোবাসা পাওয়া খুব কঠিন। কাউকে ফুল দেয়া ভালোবাসারই বহিঃপ্রকাশ। আর হ্যাঁ সেই ছোটবেলায় ভালোবাসা দিবসটা সম্পর্কে সর্বপ্রথম উনার কাছ থেকেই জেনেছিলাম। লাল গোলাপ অনুষ্ঠানের মাধ্যমে। Safik Ur Rahaman যখন আমাদের মাঝে থাকবেন না তখন এই ফুল উপহার দেয়ার কাজটাও আর কেউ করবেন কিনা জানি না। শফিক রেহমানকে অনেকে হয়তো পছন্দ করেন না কিংবা তাকে নিয়ে সমালোচনা করেন কিন্তু তারাও নিশ্চিত এই ব্যাপারটাকে সাধুবাদ দেন৷ লাল গোলাপ বেঁচে থাকুক মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে পড়ুক।
আরেকটা কথা উনার কাছাকাছি গেলে আপনার মুখে হাসি ফুটবেই।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর