Headline
বহিষ্কৃত ছাত্রদল আহ্বায়ক মাহফুজুল ইসলাম উজ্জল ও তার সহযোগীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার বহিষ্কৃত ছাত্রদল আহ্বায়ক মাহফুজুল ইসলাম উজ্জল ও তার সহযোগীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। অভিযোগ উঠেছে, উজ্জল, তার ভাই চঞ্চল, ভাগিনা তালিব, রতনসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি ও দোকান দখল, নারীদের উত্যক্ত, হয়রানিসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে আছে।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নারী-পুরুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্তরা প্রভাব খাটিয়ে এলাকায় ভীতি সৃষ্টি করছে এবং সাধারণ মানুষকে নানা উপায়ে হয়রানি করছে। এতে এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে বলে তারা দাবি করেন।
এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর












