বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

সংবিধানে বর্ণিত কোরাম পূর্ণ করে আমরা নতুন রাজনৈতিক ব্যবস্থা চালু করবোঃ মাসুদ সাঈদী

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি:

‎​পিরোজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী বলেছেন, সংবিধানে বর্ণিত কোরাম পূর্ণ করে আমরা নতুন রাজনৈতিক ব্যবস্থা চালু করবো। তিনি বলেন, “সংবিধান সংস্কার পরিষদে ৬০ জন সদস্য লাগে, আমাদের জোটে আছেন ৭৭ জন। আমরা কোরাম পূর্ণ করেই সংবিধান সংস্কার পরিষদ চালু করবো এবং দেশে এক নতুন ইনসাফপূর্ণ রাজনৈতিক ধারা প্রবর্তন করবো ইনশাআল্লাহ।”
‎​শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎​
‎বক্তব্যে মাসুদ সাঈদী বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকগুলো স্মরণ করেন। তিনি বলেন, ১৯৪৭, ৫২, ৭১, ৯০ এবং ২৪-এর প্রতিটি অর্জন একটির সাথে অন্যটি পরিপূরক। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, “৭১ আমাদের সবথেকে বড় অর্জন, এটি আমাদের ফাউন্ডেশন (ভিত্তি)। আর ২৪ হলো সেই ফাউন্ডেশনের ওপর দাঁড়িয়ে থাকা বিল্ডিংয়ের কিছু পিলার।”
‎​
‎তিনি আরও বলেন, এমন এক বাংলাদেশ গঠন করতে হবে যেখানে কোনো শোষণ বা বৈষম্য থাকবে না। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলাদেশে আর কোনো খুনি হাসিনার মতো ফ্যাসিবাদের জন্ম হবে না। দেশের মানুষ এখন সচেতন, তারা নিজেদের অধিকার আদায় করতে শিখেছে।”

‎সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফ্যাসিস্টরা বাদে আমরা দেশের উন্নয়নের জন্য সকল দলের সাথে এক হয়ে কাজ করতে চাই। আমাদের কাছে সবাই সমান। আমরা সবাই মিলে একযোগে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেবো।”

‎​পিরোজপুর পৌরসভা জামায়াতের আমীর মো. ইসহাক আলী খানের সভাপতিত্বে ও পৌর সেক্রেটারি মোঃআল আমিন শেখ এর সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক,পৌর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো:আনসারুজ্জামান হালিমসহ স্থানীয় জামায়াত ইসলামী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর