
কার্যালয় ফিরিয়ে দেওয়া সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাজ্জাদুল আলম খান তপু, সাবেক সভাপতি আমজাদ হোসেন ও আবু জাফর সূর্য।
বক্তারা অভিযোগ করেন, আগস্টের পরবর্তী সময়ে মব সন্ত্রাস করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যালয় দখল করে নেওয়া হয়েছে। মানুষের ভিন্নমত থাকতেই পারে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তাই বলে মব করে কারও অধিকার হরণ করা কোনও সভ্য সমাজের কাজ হতে পারে না। অবিলম্বে নিজেদের কার্যালয় খুলে দেওয়ার দাবি করেন সাংবাদিক নেতারা।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।