বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুর ১ আসনকে ঢেলে সাজানোর ঘোষণা মাসুদ সাঈদীর, প্রতুশ্রুতি রক্ষাকে ‘ঈমানি দায়িত্ব’ হিসেবে অভিহিত

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ ‎​নির্বাচনে জয়ের পরে পিরোজপুরবাসীকে নিয়ে এক নতুন স্বপ্নের কথা জানিয়েছেন নবনির্বাচিত জনপ্রতিনিধি আল্লামা সাঈদী পুত্র মাসুদ সাঈদী।শুক্রবার জুমার নামাজ পিরোজপুর কেন্দ্রীয় মসজিদ এর সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনগণের প্রতি তার অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।
‎বক্তব্যের শুরুতে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পিরোজপুরবাসীর আস্থার প্রতি সম্মান জানান। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে, নির্বাচনে যারা তাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—তিনি সবারই জনপ্রতিনিধি। পিরোজপুরকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি তার সকল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট প্রতিপক্ষগুলোকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
‎​প্রতিশ্রুতি রক্ষা ও ঈমানি দায়িত্বে ‎নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “একজন মুসলমান হিসেবে প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করা ঈমানি দায়িত্ব”। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আল্লাহর রহমতে তিনি প্রতিটি ওয়াদা একে একে বাস্তবায়নে সক্ষম হবেন।
‎​
‎এলাকার সমস্যাগুলো সমাধানে তিনি সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান। সরকারি গেজেট প্রকাশের পরপরই তিনি তার প্রথম ১০০ দিনের একটি বিশেষ কর্মসুচি ঘোষণা করবেন বলে নিশ্চিত করেছেন। পিরোজপুর-১ আসনের সামগ্রিক উন্নয়নে এই পরিকল্পনা একটি মাইলফলক হবে বলে তিনি মনে করেন।
‎​সাক্ষাৎকারের শেষে তিনি পিরোজপুরবাসীকে ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়নে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর