ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে রেকর্ড গড়েছেন সাবেক এটর্নি জেনারেল আসাদুজ্জামান।১ লক্ষ ১৬ হাজার ৩২৬ ভোটের ব্যবধানে নিকটতম প্রার্থী শৈলকুপা উপজেলা জামায়াতের আমির আবু সালেহ মো. মতিউর রহমানকে পরাজিত করেছেন আসাদুজ্জামান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে দীপেন দেওয়ান ও আসাদুজ্জামান সর্বোচ্চ ভোটের ব্যবধানে নিকটতম প্রার্থীকে পরাজিত করেছেন। তবে ভোটের পরিসংখ্যান হিসাব করলে আসাদুজ্জামান সবার চেয়ে এগিয়ে রয়েছেন।
বাংলাদেশের অন্য কোন আসনে এত ভোটের ব্যবধানে নিকটতম প্রার্থীকে হারাতে পারেনি কেউ।
জনগণের ভালোবাসা, সততা ও নিষ্ঠার সাথে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার প্রতিদান দিয়েছেন ঝিনাইদহ- ১ আসনের সাধারণ মানুষ।"আসাদ আমাদের ঘরের ছেলে আমাদের গর্ব, বিএনপি তার ত্যাগ কর্মের সম্মান করেছে, মনোনয়ন দিয়েছে, আমরা তাকে সর্বোচ্চ ভোট দিয়ে বীরের বেশে বিজয়ী করে নিয়ে এসেছি এমনটাই বলছিলেন প্রবীন রাজনীতিবিদ,সমাজসেবক একেএম রেজাউল মান্নান।আমাদের সকলের প্রত্যাশা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের একজন হিসেবে থাকবেন তিনি।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ঝিনাইদহ–১ আসনে মো. আসাদুজ্জামান ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৭৩ হাজার ৩৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শৈলকুপা উপজেলা জামায়াতের আমির আবু সালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৫৭ হাজার ৫৫ ভোট পেয়েছেন।
চারটি আসন নিয়ে ঝিনাইদহ জেলাটি গঠিত হলেও বাকি তিনটি আসনে যেখানে জামাতের প্রার্থীরা জয়লাভ করেছে, সেখানে তিনি ঝিনাইদহ-১(শৈলকূপা)আসন থেকে বিজয়ী হয়েছেন।
বিগত নির্বাচনে জরিপে দেখা যায় ঝিনাইদ এর চারটি আসনই বিএনপির আসন হিসেবে পরিচিত ছিলো।বিএনপি'র দুর্গ হিসেবে পরিচিত ঝিনাইদহ এ এবারের নির্বাচনে বিএনপির সম্মান রেখেছেন তিনি।
অথচ এবারে নির্বাচনে ঝিনাইদহ- ১ থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিএনপি'র সম্মান রক্ষা করেছেন ও শহীদ জিয়ার ঐতিহ্যকে ধরে রেখেছেন এছাড়া বেগম জিয়ার ত্যাগ ও তারেক রহমানের মুখ উজ্জ্বল রেখেছেন আসাদুজ্জামান এমনটাই বলছিলেন স্থানীয় সাধারণ মানুষ, রাজনীতিবিদ ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
এছাড়াও তারা জানান,আসাদুজ্জামান এটর্নি জেনারেল হওয়ার পরে দেশের এই বিরূপ পরিস্থিতির মধ্যে মেধা মননশীলতার সাথে, ত্যাগ ও নিষ্ঠার সাথে কাজ করে তারেক রহমানের নামে থাকা সকল মিথ্যা মামলার আইনি লড়াই যে সকল আইনজীবী করেছেন,রাষ্ট্রপক্ষের নিযুক্ত আইনের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে তিনি তা সুস্পষ্টভাবে বিশ্লেষণ করে ও রাষ্ট্রকে তারেক রহমানের পক্ষের আইনজীবীরা যখন সকল প্রমাণ উপস্থাপন করেছেন তিনি তখন তা বিশ্লেষণ করে সত্যের জয় নিশ্চিত করতে ভূমিকা পালন করেন ।
এছাড়াও রাষ্ট্রপক্ষের হয়ে তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের বিভিন্ন মানুষ ওকে দিনমান প্রতিষ্ঠানের নামে হয়রানিমূলক ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা,বিভিন্ন আইনী জট,
মানুষের বিপক্ষে করা বিভিন্ন সময়ের বিভিন্ন আইন যা ছিল রাষ্ট্রদ্রোহী ও মানুষকে হয়রানি করার একমাত্র কারণ সে সকল আইন বিলুপ্ত করতে রাষ্ট্রপক্ষের তথা মানুষের পক্ষের হয়ে তিনি নিষ্ঠার সাথে কাজ করেছেন।বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ,বিভিন্ন হেভি ওয়েট নেতাদের ক্ষেত্রেও তিনি ছিলেন সত্যের পক্ষে অটল, অবিচল।
আসাদুজ্জামানের নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী।
বিশেষ করে সাধারণ মানুষ তাকে নিয়ে এতটাই আশাবাদী যে তাদের বিশ্বাস তাদের সন্তান দেশের মানুষের কল্যাণে বরাবরের নাই কাজ করে তাদের জেলাকে ইতিহাসে সর্বোৎকৃষ্ট জেলা হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে একমাত্র আসাদুজ্জামান।
১৩ ফেব্রুয়ারি আজ সারাদিনের পক্ষ থেকে সাবেক এটর্নি জেনারেল আসাদুজ্জামানের এলাকার লোকজনের সাথে কথা বললে তারা জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়া আসাদকে দল অবশ্যই তার প্রাপ্য মর্যাদা দেবেন।বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষের একটাই দাবি আসাদুজ্জামানকে তারা আইনমন্ত্রী হিসেবে দেখতে চান এবং তার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে ঝিনাইদহকে উজ্জীবিত ও চির অম্লান করে রাখতে চান।
এদেশে গণ বিপ্লব পরবর্তী সময়ে পজিটিভ সত্য ও চেতনাধারী ধ্যান-ধারণার রাজনীতির যে শুভ সূচনা হয়েছে,বর্তমানে যার চর্চা চলছে তা অব্যহত থাকবে এবং এর ধারাবাহিকতা রক্ষা করতে প্র্যাকটিস ছাড়া চালিয়ে যেতে আসাদুজ্জামানের মতো তরুণ মেধাবী প্রতিহিংসাহীন রাজনীতির চর্চা সম্পন্ন নেতৃত্বকে আরো উচ্চ পর্যায়ে বসিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ দিতে হবে বলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মতবাদ ব্যক্ত করেন।
এলাকাবাসী দাবি জানান তারা আসাদুজ্জামানকে আইনমন্ত্রী হিসেবে দেখতে চান।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।