Headline
গণতন্ত্রের মার্কা ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন-বিএনপি
ভোটকেন্দ্রে উপচে পড়া জনস্রোত
গণতন্ত্রের উৎসবে জনগণের জাগ্রত উপস্থিতি।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সকাল হওয়ার আগেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোটগ্রহণ শুরু হওয়ার নির্ধারিত সময়ের অনেক আগেই নারী-পুরুষসহ নানা বয়সী ভোটাররা কেন্দ্রে এসে অবস্থান নিচ্ছেন। অনেককে ভোর থেকেও লাইনে দাঁড়াতে দেখা গেছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও বেশ আগেই কেন্দ্রে চলে এসেছেন। সকাল ৭টার আগেই কোথাও কোথাও কেন্দ্রের মূল ফটকে ভোটারদের অপেক্ষা করতে দেখা গেছে।
এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর












