Headline
বীর মুক্তিযোদ্ধা শেখ বাদশা’র মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
শনিবার ০৮ ফেব্রুয়ারী ছিলো মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বীর মুক্তিযোদ্ধা এমডি লিয়াকত আলি শেখ বাদশা’র ২য় মৃত্যুবার্ষীকী।মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সাথে রণাঙ্গনে যুদ্ধ করা মুক্তিযোদ্ধা সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে তার প্রতি শ্রদ্ধা ও রুহের মাগফেরাত কামনা করেন।
আজ সারাদিন পত্রিকা পরিবারের পক্ষ থেকে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।দৈনিক আজ সারাদিনের ভেরিফাইড পেজে শনিবার শেখ বাদশা’র প্রতি শ্রদ্ধা জানিয়ে
লেখা হয় তার বীরত্বগাঁথা জীবন এ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিতে তার প্রাণপণ লড়াইয়ের কথা,জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করা ও স্বাধীনতা অর্জনে অবদানের কথা জাতি আজন্মকাল মনে রাখবে।
এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর












