বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

স্বামী ফোন কিনে না দেওয়ায় স্ত্রীর আত্মহত্যা

।।আজ সারাদিন ডেস্ক।। / ১৮ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

স্বামী নতুন ফোন কিনে দিতে অস্বীকৃতি জানানোর জেরে রাগে ও অভিমানে আত্মহত্যা করেছেন স্ত্রী। ভারতের গুজরাটের আরাবল্লি জেলায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

 

স্থানীয় সময় রোববার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, মৃত নারীর নাম ঊর্মিলা খানান রিজান। ২২ বছর বয়সি এই নেপালি নারী বিবাহসূত্রে থাকতেন অরাবল্লীর মোদাশায়। স্বামী, ছেলে নিয়ে তাদের সংসার ছিল। এলাকায় একটি চাইনিজ খাবারের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তারা। তবে একটি মোবাইল ফোন কেনা নিয়ে তাদের জীবনের ছন্দপতন ঘটে। পুলিশের বরাত দিয়ে এনডিটিভি বলছে, স্বামীর কাছে দীর্ঘদিন ধরে একটি নতুন মোবাইল ফোন কিনে দেয়ার দাবি করে আসছিলেন উর্মিলা। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে স্বামী বারবার ফোন কিনে দিতে অস্বীকৃতি জানালে দম্পতির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। পুলিশ জানিয়েছে, একপর্যায়ে এই বিবাদের জেরে ক্ষোভের বশবর্তী হয়ে উর্মিলা ভবনপুর এলাকায় তাদের বাসভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার খবর পেয়ে পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে মোদাশা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় পুলিশ দুর্ঘটনাজনিত একটি মৃত্যুর মামলা দায়ের করেছেন এবং ঘটনার আরও বিস্তারিত তদন্ত শুরু করেছেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর