বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুর সদর উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরন

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের পশ্চিম ডুমরিতলা গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) পিরোজপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে সদর উপজেলা পরিষদ এর পক্ষ থেকে এই অনুদানের চেক বিতরন করা হয়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চারটি পরিবারের মাঝে উপজেলা পরিষদের তহবিল থেকে বিশ হাজার টাকা করে চারটি পরিবারের মাঝে চেক তুলে দেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ভুক্তভোগীদের নতুন করে জীবন-জীবিকা শুরু করার আহবান জানান এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও তিনি অগ্নিকান্ডের ঘটনার মূল ঘটনা উদঘাটন এর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য গত শনিবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর