বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

মাগুরায় গাঁজা সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

।।মাগুরা প্রতিনিধি।। / ২১ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

মাগুরায় গাঁজা সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত
মাগুরার শালিখা উপজেলায় গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে টিটু মন্ডল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের গজদূর্বা গ্রামের ফটকি নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১১টার দিকে শালিখা উপজেলার বলাই নাগসা গ্রামের লিটন মুসল্লীর ছেলে সাহিম (২০), সমীরের ছেলে রাতুল (২২) এবং অজ্ঞাতনামা আরও একজন ব্যক্তি ফটকি নদীর পাড়ে বসে গাঁজা সেবন করছিল। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় গজদূর্বা গ্রামের টিটু মন্ডল (২০), ডলার মন্ডল (২১), লাবিব মন্ডল (২২), শাকিল (২১) ও ফাহিম (২২) তাদেরকে ওই স্থানে নেশা করতে নিষেধ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে নেশাগ্রস্তদের মধ্যে প্রধান অভিযুক্ত সাহিম তার কাছে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে টিটু মন্ডলসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে সাহিমকে হাতেনাতে আটক করে। এ সময় অন্য দুই অভিযুক্ত পালিয়ে যায়।

আহতদের দ্রুত মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক টিটু মন্ডলকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানান, স্থানীয় জনগণের হাতে আটক হওয়ার পর সাহিমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর