বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি কতটা প্রাসঙ্গিক?

"তারিক রানা চৌধুরী" / ৭৮ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

একজন রাজনৈতিক কর্মী হিসাবে, বহু আগে থেকেই, প্রশ্নটি মাথায় এসেছে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের “নিরাপত্তা” ঝুঁকি ঠিক কতটা বাস্তব ও প্রাসঙ্গিক?
এর উত্তর খোঁজার আগে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মিসেস বেনজির ভুট্টো, ভারতের সাবেক প্রধানমন্ত্রী শ্রী রাজিব গান্ধী এবং ফিলিপাইনের বিরোধী দলীয় নেতা মি: বেনিগনো নিনয় অ্যাকুইনো, আততায়ীর হাতে নিহত এই তিনজন “রাজনীতিবিদের” করুন পরিনতির ঘটনা তুলে ধরতে চাই।

লন্ডন এবং দুবাই এ আট বছর স্বেচ্ছা নির্বাসন শেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, করাচী এয়ারপোর্টে পৌছান, ১৮ ই অক্টোবর ২০০৭ সালে।

এয়ারপোর্ট থেকে বের হয়ে, ২ টি বিশেষায়িত বুলেট প্রুফ ট্রাকের একটিতে, রাস্তার দাড়িয়ে থাকা, কয়েক লক্ষ পাকিস্তান পিপলস পার্টির সদস্য এবং উৎসুক জনতার ভিড়ের মধ্য থেকে, ধীর গতির বুলেট প্রুফ ট্রাকের আশেপাশে সেই দিন ই শক্তিশালী বোমা হামলা চালায় অজ্ঞাত আততায়ীরা।
কমপক্ষে ১৩৯ জন মৃত্যুবরণ করলেও, প্রানে বেচে যান সেদিন, মিসেস বেনজীর ভুট্টো।
তবে এর মাত্র কিছুদিন পরেই,( ২৭ শে ডিসেম্বর ২০০৭) রাওয়ালপিন্ডিতে একটি রাজনৈতিক র‍্যালির গাড়ীবহরে, জনতার অভিবাদন গ্রহনরতা, বেনজির ভুট্টো কে প্রথমে গুলিবিদ্ধ, পরমুহূর্তেই তার খোলা গাড়িতে আত্মঘাতি ১৫ বছরের বিলাল,বোমা বিষ্ফোরন ঘটায়।
গুরুতর আহত অবস্থায় রাওয়ালপিন্ডি হাসপাতালে নেওয়া হলেও, বাচানো যায়নি মিসেস বেনজির ভুট্টো কে।সেদিন মোট ২৪ জনের প্রাণহানি ঘটে।

✅ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজিব গান্ধী কে ১৯৯১ সালের ২১ শে মে আত্মঘাতী বোমা বিষ্ফোরনে হত্যা করা হয়।
আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারনা চালানোর সময়ে তামিলনাড়ু রাজ্যের শ্রীপেরামবুদুরে শহরে, গাড়ি থেকে নেমে,জনসভাস্থলে হেটে যাবার সময়, এল টি টি ই’র একজন নারী আত্মঘাতী, তার শরীরে লুকানো বোমা বিষ্ফোরন ঘটিয়ে রাজিব গান্ধিকে হত্যা করে।
হত্যাকান্ডের আগমুহূর্তে, সেই নারী, রাজিব গান্ধির পা ছুয়ে প্রনাম করার ছলেই, শরীরে লুকানো শক্তিশালী বোমাটির বিষ্ফোরন ঘটায়।
ভারতের সেই নির্বাচন পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী মি: রাজিব গান্ধী, তার আত্মঘাতী এল টি টি ই, আততায়ী ধানু সহ কমপক্ষে ১৬ জন প্রান হারায় সেদিন।

✅ ১৯৮৩ সালের ২১ আগষ্ট।
ফিলিপাইনের বিরোধী দলীয় নেতা বেনিগনো অ্যাকুইনো তিন বছর আমেরিকা থেকে স্বেচ্ছা নির্বাসন শেষে যেদিন স্বদেশ প্রত্যাবর্তন করেন, হাস্যজ্বল মি: অ্যাকুইনো ফ্লাইট থেকে নামা মাত্রই “আততায়ী” তাকে গুলিবিদ্ধ করে হত্যা করে।
একই সাথে, অজ্ঞাত আততায়ীকেও কয়েক সেকেন্ডের মধ্যেই গুলি করে হত্যা করা হয়।@

পাঠকদের আগ্রহ থাকলে, আগামী কয়েকদিনে, দক্ষিন এশিয়ার আলোচিত এই তিনটি রাজনৈতিক হত্যাকাণ্ডের বিষয়ে, ছোট পরিসরে লিখতে চাই।

৮ বছর এবং ৩ বছর দেশের বাহিরে নির্বাসিত থেকে, নিজ দেশের মাটিতে ফিরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মিসেস বেনজির ভুট্টো এবং ফিলিপাইনের বিরোধী দলীয় নেতা মি: বেনিগনো অ্যাকুইনো এবং ১৯৯১ সালের ভারতের জাতীয় নির্বাচনের প্রচারনা চালানোর মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী মি: রাজিব গান্ধিকে হত্যা করতে, ষড়যন্ত্রকারীরা দীর্ঘদিনের, সুক্ষ্ম যে পরিকল্পনা” বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে,
২০২৫ সালের এই ” জটিল” সময়ে, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে, Bangladesh Nationalist Party-BNP র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল ( অব) জিয়াউর রহমান, বীর উত্তম এবং হাসপাতালে শয্যাশায়ী, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসুরী, ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার লক্ষ- কোটি ” তৃণমূল বিএনপি, নেতা-কর্মীদের অবিসংবাদিত নেতা, বাংলাদেশী জাতীয়তাবাদের আস্থা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের “নিরাপত্তা ঝুঁকি” ঠিক কতোখানি প্রাসঙ্গিক এবং ঝুঁকি মোকাবেলার জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন,বিষয়ে একটি ধারণা পাওয়া যেতে পারে।

তারিক রানা চৌধুরী

“আশি এবং নব্বই দশকের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদলের সংগঠক,রাজনৈতিক বিশ্লেষক”


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর