■■ জুম’আর দিনের ফযীলতঃ
উম্মতে মুহাম্মদীর জন্য জুম’আর দিনের ফযীলত সমূহঃ
●● ০১) সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে জুম’আর দিন হল সর্বোত্তম দিন। এ দিনে যা কিছু ঘটেছিল তা হলঃ
●▪(ক) এই দিনে আদম (আঃ) কে সৃষ্টি করা হয়েছিল।
●▪(খ) এই দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল
●▪(গ) একই দিনে তাঁকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল।
-----[মুসলিমঃ৮৫৪]।
●▪(ঘ) একই দিনে তাঁকে দুনিয়াতে পাঠানো হয়েছিল।
●▪(ঙ) এই দিনেই তাঁর তওবা কবুল করা হয়েছিল।
●▪(চ) এই দিনেই তাঁর রূহ কবজ করা হয়েছিল।
-----[আবু দাউদঃ১০৪৬]।
●▪(ছ) এই দিনে শিঙ্গায় ফুঁক দেওয়া হবে।
●▪(জ) এই দিনেই কি'আমত হবে।
●▪(ঝ) এই দিনেই সকলেই বেহুঁশ হয়ে যাবে।
-----[আবু দাউদঃ১০৪৭]।
● (ঞ) প্রত্যেক নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা, আকাশ, পৃথিবী, বাতাস, পর্বত ও সমুদ্র এই দিনটিকে ভয় করে।
-----[ইবনে মাজাহঃ১০৮৪, ১০৮৫; মুয়াত্তাঃ৩৬৪]।
●● ০২) উম্মতে মুহাম্মদীর জন্য এটি একটি মহান দিন। এ জুম'আর দিনটিকে সম্মান করার জন্য ই|হু|দী-না|সারা|দের উপর ফরজ করা হয়েছিল; কিন্তু তারা মতবিরোধ করে এই দিনটিকে প্রত্যাখ্যান করেছিল। অতঃপর ই|হুদী|রা তাদের জন্য শনিবারকে, আর খ্রি|স্টা|নরা রবিবারকে তাদের নিজেদের ইবাদতের দিন বানিয়েছিল। অবশেষে আল্লাহ তা'আলা এ উম্মতের জন্য শুক্রবারকে মহান দিবস এবং ফযীলতের দিন হিসেবে দান করেছেন। আর উম্মাতে মুহাম্মদী তা গ্রহন করে নিল।
---[বুখারী ৮৭৬, ইফা ৮৩২, আধুনিক ৮২৫; মুসলিমঃ ৮৫৫]
●● ০৩) জুম’আর দিন হল সাপ্তাহিক ঈদের দিন।
----[ইবনে মাজাহঃ ১০৯৮]
●● ০৪) জুম’আর দিনটি ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিনের চেয়েও শ্রেষ্ঠ দিন। এ দিনটি আল্লাহর কাছে অতি মর্যাদা সম্পন্ন।
-----(মুসনাদে আহমদঃ৩/৪৩০; ইবনে মাজাহঃ১০৮৪)
●● ০৫) জুম’আর দিনে এমন একটি সময় আছে, যখন বান্দা আল্লাহর কাছে যা চায়, তা-ই তাকে দেওয়া হয়। আর এ সময়টি হল জুম’আর দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত।
---[বুখারীঃ৯৩৫, ইফা ৮৮৮, আধুনিক ৮৮২; মুসলিমঃ৮৫২]
●● ০৬) জুম’আর রাতে বা দিনে যে ব্যক্তি মারা যায় মহান আল্লাহ তায়ালা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন।
----[তিরমিযীঃ১০৭৮]
●● ০৭) জান্নাতে প্রতি জুম’আর দিনে জান্নাতীদের হাট বসবে। জান্নাতী লোকেরা সেখানে প্রতি সপ্তাহে একত্রিত হবেন। তখন সেখানে এমন মনমুগ্ধকর হাওয়া বইবে, যে হাওয়ায় জান্নাতীদের সৌন্দর্য অনেক গুণে বেড়ে যাবে এবং তাদের স্ত্রীরা তা দেখে অভিভূত হবে। অনুরূপ সৌন্দর্য বৃদ্ধি স্ত্রীদের বেলায়ও হবে।
-----[মুসলিমঃ২৮৩৩, ৭১/৭৫৩
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।