পিরোজপুর প্রতিনিধি :
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে ১৭ ডিসেম্বর দুপুর ১.০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিলসেড এ পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার আগত পুলিশ বীর মুক্তিযোদ্ধার সাথে কুশল বিনিময় করেন।
কুশল বিনিময় শেষে আলোচনা অনুষ্ঠিত হয়,এ সময় বীর পুলিশ মুক্তিযোদ্ধারা তাদের আলোচনায় মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন।
আলোচনা শেষে সকল বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দের হাতে উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার পিরোজপুর।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুরের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান , অফিসার ইনচার্জ পিরোজপুর থানা, ডিআইও-০১, ডিএসবি, অফিসার ইনচার্জ পিরোজপুর জেলার সকল থানা, আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।