ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের পরিচয় জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
রোববার (১৪ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ঘটনাস্থলের সিসিটি ফুটেজ বিশ্লেষণ করে দুইজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন- মো. আলমগীর শেখ ও ফয়সাল করিম মাসুদ।
তালেবুর রহমান জানান, ঘটনার তদন্তে জানা যায়, ভিক্টিম ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করা হয়।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও শনাক্তকৃত সন্দেহভাজনদের গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।'
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।