বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

মাকে মারধর;মাদকাসক্ত ছেলেকে কোমরসমান মাটিতে পুঁতে রাখলো এলাকাবাসী

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় নেশার টাকার জন্য মা-বাবাকে নির্যাতনের অভিযোগে খলিলুর রহমান নামক এক মাদকাসক্ত যুবককে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে শাস্তি দিয়েছেন এলাকাবাসী। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের স্মার্ট গার্মেন্টস এলাকায় ওই ঘটনা ঘটে।
মাদকাসক্ত ওই যুবকের নাম খলিলুর রহমান (২৫)। তিনি ওই গ্রামের মো. নূরু উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত বলে জানিয়েছেন স্থানীয়রা।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,’ দীর্ঘদিন ধরেই মাদক সেবন করে আসছিল খলিলুর রহমান। বাড়ির ছোটখাটো জিনিসপত্র বিক্রি করে মাদক সেবন করতো সে। তাকে বাঁধা দিলেই গালিগালাজসহ যাকে তাকেই মারধর করতো। তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ৯ মাসের শিশুপুত্রকে নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে। এলাকাবাসীও তার আচরণে বিরক্ত। মাদকের টাকার জন্য খলিলুর প্রায়ই তাঁর বৃদ্ধ মা-বাবাকে অত্যাচার করতো। মাঝেমধ্যেই টাকা না দিলে মারধর করতো। বিষয়টি আশপাশের লোকজনকে পীড়া দিচ্ছিল। আজকে সকালে তারা একত্রিত হয়ে মাটি খুঁড়ে খলিলকে কোমর সমান চাপা দেয়। পরে সতর্ক করে আবার উঠিয়ে দেওয়া হয়।মুনসুর আলী নামের একজন বলেন,’শনিবার সকালে মাদক কেনার টাকার জন্য মায়ের ওপর চাপ সৃষ্টি করে খলিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে ইট দিয়ে মায়ের পা থেঁতলে দেয় সে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাঁকে আটক করে ওই শাস্তি দেয়।খলিলুরের মা খোদেজা বেগম বলেন,’ মাদকের টাকার জন্য ছেলে সব সময় আমাকে মারধর করে। আর কতো দিবো। আমি অতিষ্ঠ হয়ে গেছি। আজ সকালেও সে টাকা চাইছে। আমি দিবোনা বলতেই ইট দিয়ে আমার পা থেঁতলে দেয়। এখন হাঁটতে পারছি না। পরে আশপাশের লোকজনকে জানাইছি।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ সাংবাদিক কে বলেন,’ওই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর