রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় সংঘটিত এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক যুবক দৌড়ে এসে এক সাংবাদিকের হাত ধরে জোরপূর্বক ঘুরিয়ে ফেলে দেন। পরে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ তাকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা হামলাকারী যুবককে মারধরের চেষ্টা করলে পুলিশ বাধা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে হামলাকারী যুবক ও হামলার শিকার সাংবাদিকের পরিচয় ও বিস্তারিত তথ্য জানা যায়নি।
এর আগে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৭টায় রাষ্ট্রপতি মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ৭টা ২০ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।