Headline
মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা
➤পুলিশ জানিয়েছে, আজ সকালে মোহাম্মদপুরে শাহজাহান রোডে রেসিডেনসিয়াল কলেজের উল্টা পাশের একটি আবাসিক ভবনের সপ্তম তলার বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ”
রাজধানীর মোহাম্মদপুরে এক নারী ও তাঁর মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– লায়লা আফরোজ (৪৮) ও নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ জানিয়েছে,আজ সকালে মোহাম্মদপুরে শাহজাহান রোডে রেসিডেনসিয়াল কলেজের উল্টা পাশের একটি আবাসিক ভবনের সপ্তম তলার বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর












