আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। রোববার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড হলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং লেভেল ফিল্ড থাকলে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে।’
সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান প্রমুখ।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।