বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরে উপজেলা মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

।।পিরোজপুর প্রতিনিধি।। / ৭৫ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের আরও ১০টি জেলার মোট ১১টি প্রকল্পের সঙ্গে একযোগে এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
তিনি বলেন, ‘তরুণ প্রজন্মকে সুস্থ ধারার ক্রীড়ায় যুক্ত করতে সরকার দেশব্যাপী আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলছে। ইন্দুরকানী মিনি স্টেডিয়াম স্থানীয় ক্রীড়া অঙ্গনকে আরও প্রাণবন্ত করবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহাবুব-উল আলম। স্থানীয় অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন—অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের উপসহকারী প্রকৌশলী মো. ফজলুল আজীম চৌধুরী, জেলা ক্রীড়া কর্মকর্তা কৌশিক মন্ডলসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।

স্টেডিয়ামের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখে প্রকল্পের কাজের নোটিস অব অ্যাওয়ার্ড দেওয়া হয়। খুব শিগগিরই নির্মাণকাজের টেন্ডার আহ্বান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় ক্রীড়া সংগঠকরা জানান, মিনি স্টেডিয়ামটি নির্মিত হলে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকসসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে গতি আসবে এবং যুবসমাজকে সুস্থ বিনোদনের মাধ্যমে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে সহায়ক হবে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর