বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

সংবাদ সম্মেলনে অভিযোগ; যশোরে বসত বাড়িতে হামলা ও ভাঙচুর-পরিবার বসবাস করছে রাস্তায়

।।যশোর প্রতিনিধি।। / ৯৩ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

যশোর সদরের মুরুলী পুকুরকুল আমতলা এলাকায় বসতভিটা দখল, হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে চার দিন ধরে রাস্তায় অবস্থান করছেন ফারজানা ইয়াসমিন তনু ও তাঁর পরিবার। এই হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে ফারজানা ইয়াসমিন তনু জানান,গত ৩০ নভেম্বর আমার অসুস্থ মাকে দেখতে ছেলেকে নিয়ে বাবার বাড়িতে যান তিনি। বিকেলে তাঁর ৬ বছরের ছেলে রাফসান রাহিম সাইকেল চালাতে বের হলে পার্শ্ববর্তী বাড়ির নাজিমের ছেলে তানভির (১৭)সহ কয়েকজন সাইকেল নেওয়ার কথা বলে শিশুর সাথে ধস্তাধস্তি করে। এক পর্যায়ে রাফসানকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনার জেরে পূর্ব শত্রুতার কারণে ওই পক্ষ তাঁদের পরিবারের ওপর হামলা চালায়।


    তনু জানান, প্রথম হামলার পর প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করলেও পরে একই পক্ষ থানায় অভিযোগ করে আবারও ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। আলী হোসেন নামে এক ব্যক্তির নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রাসী ঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় স্বর্ণালঙ্কার (১ ভরি), নগদ ৫ লাখ টাকা ও অগ্রণী ব্যাংকের একটি চেকবই। তাঁরা বাধা দিলে হামলাকারীরা পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেয়। পরিবারের সদস্যদের মারধর করে ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখা হয় বলেও অভিযোগ করেন তনু।
    তিনি বলেন,প্রাণভয়ে কাতর অবস্থায় তাঁরা কয়েক ঘণ্টা ঘরের ভেতর নিথর হয়ে পড়ে ছিলেন। এদিকে হামলাকারীরা থানায় গিয়ে উল্টো মামলা করে আসে। ফলে আমাদের পরিবারটি আরো আতঙ্কিত হয়ে পড়েছে।
    এ অভিযোগে তনু দাবি করেন, তাঁদের চার শতকের বসতভিটা মুরুলীর মেইন রাস্তার পাশে হওয়ায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছে। ২০১৬ সালেও তাঁর অন্তঃসত্ত্বা বোন লিজাকে মারধর করে গর্ভের সন্তান নষ্ট করে দেওয়া হয় বলে উল্লেখ করেন তিনি।
    তনু জানান বহু বাধা পেরিয়ে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করতে সক্ষম হন। ওসি ঘটনাস্থল তদন্তের জন্য একজন এসআইকে নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। তবে বাড়িতে ফিরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, তাঁদের বিরুদ্ধে নানা মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এবং পুনরায় হামলার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
    ফারজানা ইয়াসমিন তনু তিনি প্রশাসনের কাছে দ্রুত আইনগত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর