বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপন

Reporter Name / ১৬১ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

শাহিন ফকির :

“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি,সামাজিক আগ্রগতি ত্বরান্বিত করি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পিরোজপুরের আয়োজনে ৩৪ তম আন্তর্জাতিক এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ পালিত হয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর)সকাল ১০.৩০ মিনিটে পিরোজপুর জেলা সার্কিট হাউস এর সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এক আলোচনা ও সহায়ক উপকরন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ ইকবাল কবির এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।

এছাড়াও উপস্থিত ছিলেন,পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিস তানজিলা কবির ত্রপা,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূইয়া জনি,পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোহাম্মদ আবদুল আউয়াল,জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল, সহকারী পরিচালক জাকির হোসেন হাওলাদার,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, পিরোজপুর প্রিয়ংবদা ভট্টাচার্য,ব্রাক পিরোজপুর এর রিজিওনাল ম্যানেজার উর্মি ভাদুড়ী,সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ভান্ডারিয়া এর প্রধান শিক্ষক অমল চন্দ্র কির্তনীয়া প্রমুখ।

বক্তারা বক্তব্যে প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তাদের সাথে ভালো ব্যবহার ও তাদের প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা দেয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন আমরা আমাদের নিজ নিজ স্থান থেকে প্রতিবন্ধীদের সহযোগিতা করবো।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর