বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভেতরেই মদ তৈরির কারখানা, গ্রেপ্তার-১

।।চট্টগ্রাম প্রতিনিধি।। / ৭০ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫


🔳চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভেতরেই মদ তৈরির কারখানা থেকেে
উদ্ধার হওয়া চোলাই মদ।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায়
উদ্ধার হওয়া চোলাই মদ একটি ড্রামে ঢালা হচ্ছে।🔳

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে মদ তৈরি ও বন্য প্রাণী শিকারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে প্রক্টরিয়াল বডি। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদসংলগ্ন পাহাড় থেকে তাঁকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ.

তৈরির কারখানা গড়ে তোলেন। পাশাপাশি পাহাড়ের বন্য প্রাণী শিকার করে আসছেন তিনি। ওই এলাকায় হঠাৎ বহিরাগতদের চলাচল বাড়ায় নজরদারি বাড়ায় প্রক্টরিয়াল বডি। এরপর সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে সুমন চাকমার বাড়িতে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দীর নেতৃত্বে অভিযান চালানো হয়।রাত সাড়ে তিনটায় এ অভিযান শেষ হয়েছে।

প্রক্টরিয়াল বডি জানায়, সুমন তাঁর ঘরের পাশেই মদ তৈরি করতেন। তাঁর ছোট বেড়ার ঘরের পেছনের লম্বা বারান্দাজুড়ে মদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম ছিলো।পরে ঘর তল্লাশিতে সদ্য প্রস্তুত করা প্রায় ৩০ লিটার চোলাই মদসহ নানান উপকরণ জব্দ করা হয়েছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ বলেন,ভাড়া নেওয়া জমিতে অবৈধভাবে মদের ব্যবসা ও অনুমতি ছাড়া গাছ কাটায় তাঁর ইজারা বাতিল করা হবে এবং তাঁকে জরিমানাও করা হবে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সুমন চাকমার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে।পরে তাকে মঙ্গলবার আদালতে নেওয়া হয়।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর