Headline
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯।
এই আবহাওয়াবিদ আরও বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মিনগিন এলাকায়। এটি আগারগাঁওয়ে বিএমডি ভূকম্পন কেন্দ্র থেকে ৪৩১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
উল্লেখ্য সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে।এর মধ্যে গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ডের একটি ভূমিকম্প অনুভূত হয়।
এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর












