Headline
জুলাই যোদ্ধাকে আওয়ামী লীগ বলে গ্রেপ্তারের অভিযোগ
সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়াই গভীর রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে এক আইনজীবীকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যারিস্টার আহসান হাবিব আট দিন কারাবাসের পর জামিনে রয়েছেন। তিনি দাবি করেন, তাঁকে আওয়ামী লীগ নেতা সাজিয়ে ষড়যন্ত্রের মিথ্যা অভিযোগ আনা হয়েছে। অথচ তিনি জুলাইযোদ্ধা। পুলিশের এই হয়রানির নেপথ্যে রয়েছেন তাঁর শ্বশুর ব্রিগেডিয়ার (অব.) শাহ আতীকুর রহমান।
অবশ্য এ ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন সাবেক ওই সেনা কর্মকর্তা। তিনি বলেন, ‘একেবারেই ভিত্তিহীন অভিযোগ। পারলে সে প্রমাণ দেখাক। আমার মেয়ে তাকে ডিভোর্স দিয়েছে। অথচ সেই বিচ্ছেদের প্রক্রিয়া পাঁচ মাস ঝুলে রয়েছে। আমার প্রভাব থাকলে তো অন্তত মেয়ের ডিভোর্সটা করাতে পারতাম।’
এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর












