Headline
পুরান ঢাকার চকবাজারে আবাসিক ভবনে আগুন
পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ, ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে এই আগুন লাগার খবর পাওয়ার কথা জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ‘একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে, আরো দুইটি ইউনিট পথে রয়েছে।’
আগুনে এখনও কোনো হতাহতের খবর নেই বলেও জানান তিনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর












