বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরের নবাগত পুলিশ সুপারের সাথে জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

Reporter Name / ৩০ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর জেলার সদ্য যোগদানকৃত নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা প্রেসক্লাব পিরোজপুরের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। এই সাক্ষাৎকালে পিরোজপুর পুলিশ সুপার সাংবাদিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও উপদেশ প্রদান করেন।

সোমবার সকাল ১১ টায় পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জেলা প্রেসক্লাব পিরোজপুরের সভাপতি এম এ জলিল, সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর মুক্ত বার্তার সম্পাদক এস এম সোহেল বিল্লাহ কাজল, সাধারণ সম্পাদক এস এম আবু জাফর, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন ফকির, দপ্তর সম্পাদক এম এ নকিব নাছরুল্লাহ্,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাইনুল ইসলাম মামুন,কোষাধ্যক্ষ টি এম মনোয়ার হোসেন পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় জেলা প্রেসক্লাব পিরোজপুরের নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপার কে জেলার সামাজিক ও পেশাগত সমস্যাদি সম্পর্কে অবহিত করেন।
পুলিশ সুপার তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম কর্মীদের ইতিবাচক ভূমিকা আশা করেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর