বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

চূড়ান্ত লাইসেন্স পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

।।আজ সারাদিন ডেস্ক।। / ৪১ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

চূড়ান্ত লাইসেন্স পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
দেশের পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে গঠন করা হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। এই নামে নতুন কার্যক্রম শুরু করতে বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত লাইসেন্সও পেয়েছে ব্যাংকটি।

সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়াকে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে। এর আগে ব্যাংকটি প্রতিষ্ঠার জন্য ২০ হাজার কোটি টাকা মূলধন হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসে জমা দেয় সরকার।
বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য ‍তুলে ধরেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার (৩০ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটির অনুকূলে চুড়ান্ত লাইসেন্স ইস্যু করার সিদ্ধান্ত হয়। দেশের পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে একটি নতুন ও শক্তিশালী ব্যাংক যাত্রা শুরু করছে। ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্সের আওতায় এটি হচ্ছে দেশের সবচেয়ে বড় মূলধনী ইসলামী ব্যাংক।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর