বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক ও ইনস্টাগ্রাম যেন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতি শেয়ার সবই এই প্ল্যাটফর্মে হয়ে থাকে নিয়মিত। তবে এই সহজ ব্যবহারের মাঝে লুকিয়ে আছে বড় ধরনের সাইবার ঝুঁকি।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সামান্য অসতর্কতা ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ঝুঁকিতে ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে ভুয়া অ্যাকাউন্ট ও হ্যাকারদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রতারকরা বন্ধুত্বের নামে ব্যবহারকারীদের সঙ্গে পরিচিত হয়ে, পরে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, মেসেঞ্জারে বা ইনবক্সে প্রেরিত অজানা লিঙ্কে ক্লিক করলেই ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে পাসওয়ার্ড, ওটিপি, ব্যাংক তথ্য ও ব্যক্তিগত ছবি অপরিচিতের কাছে শেয়ার করা সবচেয়ে বড় ভুল।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।