বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

শীতের খেজুরের রস;টাঙ্গাইলে সাবমম্ভী অনেকে

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

খেজুর রস নামটা শুনলেই যেনো মনপ্রাণটা শীতল হয়ে যায়, জুড়িয়ে যায়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আবহমান ধারাবাহিকতার জীবন্ত প্রতিচ্ছবি খেজুর রস।

বাংলাদেশের অন্যান্য জেলার মতো টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে খেজুর গাছ রয়েছে। শীত মৌসুম চলে এলে স্থানীয় এলাকার গাছিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য খেজুর গাছগুলোকে থেকে পর্যায়ক্রমে প্রস্তুত করতে শুরু করে। গাছিরা কয়েকটি ধাপে খেজুর গাছ থেকে খেজুর রস সংগ্রহ করেন। সাধারণত প্রতিবার পৃথক পৃথক ভাবে রস সংগ্রহ করার জন্য খেজুর গাছগুলো প্রস্তুত করতে হয়।

শীতের হিমেল কুয়াশায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পাড় করছেন গাছিরা। টাঙ্গাইলের সখীপুর পৌর এলাকার ময়থাচালা এলাকার গাছি দীর্ঘদিন যাবৎ খেজুর রস সংগ্রহের কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। পাশাপাশি তিনি সংসারের ব্যয়ভার বহন করে কৃষিকাজ করে। বয়স হলেও তিনি কর্মদক্ষতা ও নিজের ইচ্ছা শক্তির সমন্বয়ে সুন্দর সময় পাড় করছেন। একদিকে কাঁচা খেজুর রস বিক্রি করে গ্রাহকের তৃষ্ণা মিটাচ্ছে অন্যদিকে কাঁচা খেজুর রস প্রক্রিয়াজাত করে গুড় তৈরি করার পর বাজারে বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন। গ্রাহকের চাহিদা মিটানোর পাশাপাশি তিনি নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন।

খেজুর রস দিয়ে শীতকালে বিভিন্ন পিঠাপুলি তৈরী করা হয়ে থাকে। খেজুর রসের কাঁচা রং হয় সাদা । কাঁচা রস ঘনত্বের দিক থেকে পাতলা। যখন কাঁচা রস আগুন দিয়ে জ্বাল করা হয় তখন রং হয় লাল। জল করা রস ঘনত্বের দিক থেকে গাঢ়। জ্বাল করা খেজুর রস থেকেই প্রক্রিয়াজাত করে গুড় তৈরি করা হয়।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর