যশোরে অস্ত্র, গুলি, ম্যাগজিন ও মাদকসহ আলোচিত লিটন গাজীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।শনিবার রাতে ডিবি ওসি মঞ্জুল হক ভুঞার নেতৃত্বে একটি বিশেষ টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
ডিবি পুলিশ জানায়, লিটন গাজীর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র,গুলি, ম্যাগজিন ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে গোয়েন্দা বিভাগের ধারণা।
ঘটনার বিস্তারিত জানাতে আজ দুপুরে প্রেস ব্রিফিং করবে ডিবি পুলিশ। সেখানেই আটক হওয়ার পেছনের তথ্য, উদ্ধারকৃত অস্ত্র-মাদকের ধরন ও তার বিরুদ্ধে পূর্বের মামলাসহ অন্যান্য বিস্তারিত তুলে ধরা হবে বলে জানা গেছে।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।