তোমাদের নুন খেয়েছি গুনতো গাইতে হয়-
তাই বলে তোমাদের মন মর্জি মতো নয়।
কথায় কথায় ধমক দেবে করবে গালাগাল-এজন্যই কি জন্মেছি আমি,এটাই কি কপাল?
যা খুশি তাই বলবে আমায় উল্টো চলন চাল!
পানি থেকে চুল খসলে
গোষ্ঠী উদ্ধার করে-বলবে থাকতে পারবি না আর আমাদের ঘরে!
এ কেমন ব্যবহার?

একটা কিছু হলেই বাপ মা তুলে কদাচার!
তোমাদের বাবা-মা ই কী শুধু করছে লালন পালন!
অন্যের বাবা-মা কি করেছে কর্তব্য হরণ?
শোনো বাপু,সব সন্তানই বাপ মায়ের কাছে সেরা-সবই হলো স্বার্থে পাগল জন্মদাতা আর মাতা ছাড়া।

নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।