রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চর থেকে এক কৃষককে রাসেল ভাইপার সাপে কামড় দিলে জীবিত সেই সাপ ধরে হাসপাতালে রওনা হয় কৃষক মো. হেলাল বিশ্বাস (৫০)। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার শাহামিরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।
জানা যায়, শুক্রবার সকালে পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করতে যায় কৃষক হেলাল বিশ্বাস। এসময় তার পায়ে একটি বিষধর রাসেল ভাইপার সাপ কামড়ে দেয়। পরে দ্রুত হেলাল বিশ্বাস অন্য কৃষকদের সহযোগিতায় সাপটি ধরে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হয়। বর্তমানে তিনি পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সাপের কামড়ে আহত হেলালের চাচাতো ভাই বাদশা বিশ্বাস বলেন, আমরা খবর পাই পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করতে গিয়ে আমার চাচাতো ভাই হেলাল বিশ্বাসকে সাপে কামড় দেয়। দ্রুততাকে উদ্ধার করে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপসহ নিয়ে আসি। বর্তমানে তিনি পাংশা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। চিকিৎসক বলেছেন,বর্তমানে তার অবস্থা আশঙ্কা মুক্ত।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।