বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

আমাদের পন্ডগ্রামে এখনো সন্ধা নামে….

Reporter Name / ৪০ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

আমাদের গণ্ডগ্রামে এখনো সন্ধ্যাবেলা
যখনই সূর্য ডোবে, টের পাই ক্ষুধার জ্বালা।
সারাদিন চামড়া পোড়ে পুড়ে যায় চক্ষু দুটো
চুলোতে জ্বাল জ্বলে না ভাতেরও পাতিল ফুটো।
এত যে হাড় খাটুনি শরীরে সয় না তো আর
তবুও হয়না জোগার দুবেলা দুমুঠ আহার।


রাত্রের অন্ধকারে মনে হয় সব ছেড়ে যাই
সংসার গেরস্থালী কোত্থাও শান্তি তো নাই।
কিন্তু কোথায় যাবো না মেলে দিক নিশানা
পড়ে রই অন্ধকারে, আঁধারই শেষ ঠিকানা।
সকালে রোদের আলো চেটে খাই দুহাত পেতে
তাতে তো পেট ভরে না,নুন চাই পান্তা ভাতে।

জ.ই.মামুন


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর