বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরে নামকীর্তন অনুষ্ঠানে বিএনপি নেত্রী এলিজা জামান

Reporter Name / ২৫২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

শর্মিলা আক্তার মিম :

‎পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের গণকপাড়া গ্রামের মন্ডল বাড়িতে অনুষ্ঠিত নাম কীর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামান।

‎অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হিন্দু ধর্মাবলম্বী উপস্থিত ধর্মপ্রাণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বিভিন্ন পরিবারের খোঁজখবর নেন, এলাকার সার্বিক সমস্যা ও উন্নয়ন প্রয়োজনীয়তা সম্পর্কেও মতবিনিময় করেন।

‎এলিজা জামান বলেন, সম্প্রীতির বাংলাদেশ গঠনে সকল ধর্ম-বর্ণের মানুষের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও নিরাপত্তার পক্ষে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করে যাবে। তিনি উপস্থিত হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে উন্নত রাষ্ট্রগঠন আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান শেখসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর