বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

বিএনপি নেতার ভাইয়ের গুদাম থেকে ২১৯১ বস্তা সার জব্দ

Reporter Name / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ে দেবীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিএনপি নেতার ভাইয়ের গুদাম থেকে ২ হাজার ১৫১ বস্তা সার জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। সেনা সদস্যরা তালা ভেঙে প্রবেশ করলে দুটি গোডাউনে ইউরিয়া, এমওপি, টিএসপি ও ভ্যাব সার মজুদ পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা। অভিযুক্ত সহিদুল ইসলাম বাবুলকে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত সার কৃষকদের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিপুল পরিমাণ সার জব্দের পরও সামান্য জরিমানা করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, এভাবে আইন প্রয়োগে শিথিলতা অবৈধ মজুদদারদের উৎসাহিত করবে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর