শরীয়াহ ভিত্তিক আদর্শ নিকাহ (বিবাহ) ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানী ঢাকার আটিবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক।
পুলিশের এ কর্মকর্তা জানান, গত পরশু কাসেমীর স্ত্রী তামান্না হাতুনের পক্ষ থেকে তার মামি আন্না পারভীন বাদি হয়ে কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলায় আজ রোববার গ্রেপ্তার করা হয়েছে তাকে। বর্তমানে কেরানীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে রয়েছেন তিনি।
উল্লেখ্য সম্প্রতি কাসেমীর বিরুদ্ধে তার তৃতীয় স্ত্রী পরিচয়ে গুরুতর অভিযোগ আনেন এক নারী। গত ১৬ অক্টোবর বিকেলে ‘তামান্না হাতুন’নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিযোগ তোলা হয়েছিল। এরপর মামলা হলে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত কাসেমীকে।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।