সমমনা ইসলামি ৮ দলের বরিশালের মহা সমাবেশ উপলক্ষে পিরোজপুর জেলা জামায়াতের প্রস্তুতি সভা
পিরোজপুর প্রতিনিধি :
রবিবার (২৩ নভেম্বর) পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর অফিস কার্যালয়ে আগামী ২ ডিসেম্বর সমমনা ইসলামী ৮ দলের বরিশালের মহা সমাবেশ উপলক্ষে পিরোজপুর জেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগের জনশক্তিদের নিয়ে জামায়াতে ইসলামী, ইসলামী শাসন তন্ত্র আন্দোলন বাংলাদেশ সহ সমমনা ৮ দলের স্বরণকালের মহাসমাবেশ করতে যাচ্ছে। মহাসমাবেশে ৮ দলের শীর্ষ নেতারা উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দিবেন।
প্রস্তুতি সভা জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোঃজহিরুল হক। এ সময় জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ছিদ্দিকুল ইসলাম, মোঃ আঃরাজ্জাক, কর্মপরিষদ সদস্য ড. আব্দুল্লাহিল মাহমুদ, ভান্ডারিয়া উপজেলা আমির মাওলানা মোঃ আমির হোসেন, নেছারাবাদ উপজেলা আমির আবুল কালাম আজাদ, নাজিরপুর উপজেলা আমির মাওলানা আব্দুর রাজ্জাক, কাউখালি উপজেলা আমির মাওলানা মোঃ নজরুল ইসলাম, মঠবাড়িয়া উপজেলা নায়েবে আমির আফজাল হোসাইন,সদর উপজেলা আমীর ছিদ্দিকুর রহমান পৌর আমীর ইসাহাক আলী খান সহ সকল উপজেলা টিম সদস্য উপস্থিত ছিলেন ।












