শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের পশ্চিম সোনামুখী কুরআনের আলো মাদরাসায় ২ দিনব্যাপী ১১তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ও শনিবার (২১ ও ২২ নভেম্বর ২০২৫) বাদ আসর থেকে গভীর রজনী পর্যন্ত উক্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
১ম দিনের অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, হেফাজত ইসলামের তথ্য ও গবেষণা সম্পাদক জাগ্রত কবি আল্লামা মুহিব খাঁন। ২য় দিনের অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, টেকেরহাটের পীর সাহেব হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনছারী। বিশেষ বক্তা ছিলেন, হাফেজ মাওলানা মোঃ মোস্তফা কামাল আইয়ুবী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম।
এসব অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন, রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি ও অত্র মাদরাসার সেক্রেটারী আলী আজগর কাজী।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।