বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

মেসের বাথরুমে মিললো এএসআই অহিদুরের ঝুলন্ত মরদেহ

।।চট্টগ্রাম প্রতিনিধি।। / ৯৫ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা থেকে মো: অহিদুর রহমান নামে এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে থানার মেসের বাথরুম থেকে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে তার সহকর্মী পুলিশ সদস্যরা।
নিহত এএসআই মো: অহিদুর রহমানের বাড়ি নোয়াখালীর কবিরহাটে। তার বাবার নাম মো: শহিদুল্লাহ।

তার সহকর্মী পুলিশ সদস্যরা জানান, গত রাতেও থানায় ডিউটি করেছিলেন নিহত এএসআই অহিদুর রহমান। সকালে ডিউটি শেষে বাথরুমে গোসল করতে যান তিনি। কিন্তু, দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও বাথরুম থেকে বের না হওয়ায় সহকর্মীরা ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা সহকর্মী পুলিশ সদস্যরা। পরে সেখানে এএসআই অহিদুর রহমানকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারা আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে, কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর