বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরে এলিজা জামানের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ

Reporter Name / ৫৩৯ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের নাজিরপুর উপজেলার দিঘিরজান বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন পিরোজপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক এলিজা জামান।

বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে এলিজা জামান বাজারের বিভিন্ন দোকান, পথচারী ও এলাকাবাসীর হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন। এসময় তিনি জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার পরিকল্পনার মূল উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। মাঠে তার সক্রিয় তৎপরতা ও সংগঠনের প্রতি দায়বদ্ধতা কর্মসূচিটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার, যুগ্ম আহবায়ক শাজাহান শেখ, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এলিজা জামান বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ রূপান্তরের একটি নকশা। এই দেশকে গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রে পরিণত করতে হলে এই ৩১ দফা বাস্তবায়নই হবে পরিবর্তনের মূল চালিকা শক্তি। আমরা জনগণের হাতে এই বার্তা পৌঁছে দিচ্ছি কারণ পরিবর্তন আনতে হলে জনগণকেই সামনে এগিয়ে আসতে হবে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর