বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

তিন কন্যার এক কন্যা নায়িকা চম্পা ও তার জীবনের কিছু অংশ

🎦♊রবিউল ইসলাম রাজ♊🎦 / ১০২ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

তিন কন্যা চন্দা চম্পাা আর ববি!
কি সেই ছেলেবেলার কথা মনে পড়ছে? পড়ারই কথা আর কেনই বা পড়বে না!আমাদের ছেলেবেলায় শুক্রবার এলেই একটা উৎসব পড়ে যেতো।আবার বিশেষ বিশেষ কিছু দিনে যেমন ঈদ, বিয়ের অনুষ্ঠান , পূজা ইত্যাদি উপলক্ষে ভিসিআর ভাড়া করা হতো।
মামুন মামা,সাখাওয়াত মামা,এখলাস মামা, মতি চাচা
এরা বাড়ির ঘর প্রতি একটা নির্দিষ্ট চাঁদা ধরে বিভিন্ন উৎসবের দিনে ভিসিআর ভাড়া করে আনতেন। তখন রাত জেগে পাঁচ ছয়টি সিনেমা দেখা যেতো।ছেলেবেলার কথা যতটা মনে আছে তা হলো যে সিনেমার নামগুলো চয়েস করে দেওয়া হতো তারমধ্যে আমার মায়ের পছন্দ এই তিন কন্যার যে কোন একটি ছবি। এটা না বাধ্যতামূলক ছিলো।কারন সাঁতার টাকাটা আব্বাই বেশি দিতেন।তার কথা ছিল ছেলেপেলে একটু আনন্দ করবে বিনোদন করবে,যা লাগে দিয়ে দিও……

বড় বেদম গতিতে ছুটে চলা সভ্যতার বিবর্তনের হাত ধরে আমরা এখন “এ আই” এর জগতে।তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্টারনেট কিছুই ছিল না। এর কথা তো মাথায় আসেনি!এখন থাকার মধ্যে শুধুমাত্র ছেলেবেলার সেই কিছু স্মৃতি রয়ে গেছে।পাঠকের সারা দিনে আজকে যে লেখাটি গুরুত্ব পেয়েছে তা হলো চলচ্চিত্র পরিচালক রবিউল ইসলাম রাজের লেখা। নায়িকা চম্পাকে নিয়ে তিনি আজকের পর্বে আলোচনা করেছেন। সত্যিই মনোমুগ্ধকর ও তথ্যবহুল। অনেক কিছু জানলাম। তার লেখাটি হুবহু তুলে ধরা হলো••••••>

″নায়িকা চম্পা চলচ্চিত্রে আসার আগেই বিয়ে করেছিলেন প্রকৌশলী শহিদুল ইসলামকে।

চম্পা ছিলেন নায়িকা সুচন্দা এবং নায়িকা ববিতার আপন ছোট বোন।প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শিবলী সাদিক পরিচালিত এবং নায়িকা সুচন্দা প্রযোজিত
” তিন কন্যা ” ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। ছবিটি ১৯৮৫ সালে মুক্তি পায়।

তবে চম্পা নায়িকা হওয়ারর আগেই ১৯৮২ সালে বিয়ে করেন ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খানকে।

তার বড় বোন সুচন্দার কারনেই চম্পা নায়িকা হন। এবং – তিন কন্যা – ছবির গল্পটাও ছিলো তিন বোনের উপর।

নায়িকা চম্পা এবং শহিদুলের ঘর আলোকিত করে আসে এষা নামে এক কন্যা সন্তান।সেই এষা বিয়ে করে বর্তমানে কানাডায় প্রবাসী হয়েছেন এবং এষাও দুই জমজ ছেলে সন্তানের মা – তাদের নাম
আরিশ এবং আরজান

আমি নায়িকা চম্পার পরিবারের জন্য প্রান খুলে দোয়া করি – তারা যেন সকলেই ভালো থাকেন।

উল্লেখ্য নায়িকা চম্পার সঙ্গে আমি একটি ছবিতে কাজ করেছিলেন রবিউল রাজ, সেই ছবির নাম জানের বাজী
ছবিটি ১৯৯৬ সালে মুক্তি পায়। চম্পার সঙ্গে নায়ক ছিলেন মান্না।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর